
একুশে মিডিয়া টিভি ডেস্ক রিপোর্ট ভিডিওসহ:
প্রেমিকাকে ভিডিও কলে রেখে একাদশ শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুরজ (১৭)। বুধবার (১১ জুলাই) রাতে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার নবগ্রাম সালেপুরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায়, মাত্র কয়েক মাস আগেই তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন রাতে প্রেমিকা সোনারপুর কামারাবাদ গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী নিশা মণ্ডলের সঙ্গে ফোনে কথা বলছিল সুরজ।
সুরজের বন্ধুদের দাবি, ফোনে কথা বলার সময়ে নিশা মণ্ডলের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে করতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সুরজ। পরে এ ঘটনা নিশার বোন সুরজের বন্ধুদের ফোনে জানালে তারা সুরজের বাড়ি আসে। ঘটনার পর থেকেই ফোন বন্ধ নিশা ও তার পরিবারের।
সুরজের মা টুম্পা রায় জানান, ফোনে কথা বলার সময় উত্তেজিত হয়ে উঠেছিল সুরজ। এরপর ঘুমোতে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু ঘণ্টাখানেক পর সুরজের বন্ধুরা বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা খুললে তারা বলে সুরজ ঘরে আত্মহত্যা করেছে। তড়িঘড়ি দরজা ভেঙে সুরজের বন্ধুরা তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভিডিও দেখুন:
No comments:
Post a Comment