ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত কর্তন মামলায় স্বামী গ্রেফতার-EMTV - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 10 July 2018

ঝিনাইগাতীতে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত কর্তন মামলায় স্বামী গ্রেফতার-EMTV



একুশে মিডিয়া টিভি নিউজ ডেস্ক:



শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের কসাইপাড়া গ্রামে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা কুলসুম বেগম (১৯) নামে এক গৃহবধূর হাত কেটে দেয়ার মামলায় মৃত কুদরত আলীর ছেলে স্বামী লিটনকে গ্রেফতার করেছে ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে ঝিনাইগাতী থানা পুলিশ। ৯ জুলাই সোমবার রাতে শেরপুর জেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১০ জুলাই মঙ্গলবার দুপুরে শেরপুর সদর সার্কেল আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
উল্লেখ্য, গত এক বছর আগে ঝিনাইগাতী উপজেলা সদরের লিটন মিয়ার সাথে কুলসুম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কুলসুমের উপর চাপ দিতে থাকে লিটন মিয়া। কুলসুম তার স্বামীর যৌতুকের দাবি পুরন করতে না পারায় কুলসুমকে দিয়ে তার স্বামী দেহ ব্যবসা করানোর চেষ্টা করে। স্বামীর কথামতো দেহ ব্যবসায় রাজি না হলে গত ১৩ জুন বিকেলে কুলসুমের স্বামী লিটন মিয়া ও তার অন্যান্য ভাইয়েরা কুলসুমের উপর অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে লিটন ধারালো দা দিয়ে কুলসুমের ডান হাতের কব্জির উপর থেকে হাত কেটে বিচ্ছিন্ন করে দেয় বলে মামলার সুত্র থেকে জানা যায়।
এ ঘটনায় ৩জুলাই কুলসুম বেগম বাদি হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী লিটনসহ ৬ জনের নামে একটি মামলা দায়ের করেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages