খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ৬ যুবক (ভিডিওসহ)--EMTV - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 10 July 2018

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ৬ যুবক (ভিডিওসহ)--EMTV



একুশে মিডিয়া টিভি: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম থেকে হেঁটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ৬ যুবক। মঙ্গলবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বিএনপি কার্যালয় নসিমন থেকে এই পদযাত্রা শুরু করেন তারা।

এ সময় তাদের বিদায় দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল আলম ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এইচ এম রাশেদ খান।
শুরুতে মহানগর ছাত্রদল নেতা শহিদুজ্জামান, আজিমুদ্দিন ও যুদবল নেতা শফিউল আলম হেঁটে রওনা দেন। পরে তাদের সঙ্গে সীতাকুণ্ড ও কুমিল্লা থেকে আরও তিনজন যোগ দেন। তারা ÔWALK FOR JUSTICE FOR THE NATION FOR THE MOTHER’ লেখা ও খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে এ পদযাত্রায় অংশ নেন।
ছাত্রদল নেতা শহিদুজ্জামান যুগান্তরকে জানান, তারা ইতিমধ্যে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ পার হয়েছেন। পথে মিরসরাইয়ের বড়দারগারহাটে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আমাদের বাধা দিয়েছিল। তারা আমাদের গায়ে থাকা টি-শার্ট ছিঁড়েও ফেলে।
তিনি আরও জানান, ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করব। পরে দু’একদিনের মধ্যে আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করার চেষ্টা করব।
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages