![]() |
একুশে মিডিয়া টিভি:
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাথে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার পার্শ্ববর্তী জেলার (ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জ) সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা/মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যদের এক যৌথসভা আহ্বান করেছে। আগামী ৮ জুলাই ২০১৮ রবিবার সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। যৌথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। রোববার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানিয়েছেন।


No comments:
Post a Comment