যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত (ভিডিও)সহ-EMTV - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 6 July 2018

যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত (ভিডিও)সহ-EMTV




একুশে মিডিয়া টিভি, ষ্টাফ রিপোর্টার:
কেক কাটা ও বেলুন ওড়ানোসহ নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতা কর্মীরা। পরে সেখানে বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা। 

এ সময় সংগঠনের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত অংশ নেন। 
তবে দিবসটিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নেতাকর্মীদের সাক্ষাতের কথা থাকলেও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলী ও কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদের যৌথসভাসহ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ শিডিউল থাকায় গতকাল তা আর হয়নি। পরে যে কোনো সময় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
২০০২ সালের ৬ জুলাই নাজমা আক্তার আহবায়ক ও অপু উকিলকে সদস্য সচিব করে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। 
সেই সময় রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলে দেশব্যাপী পরিচিতি লাভ করে। ওয়ান ইলেভেনের পর শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে জোরালো প্রতিবাদে ফেটে পড়েন এ সংগঠনের নেতাকর্মীরা। ফলে সংগঠনের অনেক নেতাকর্মীকে কারাগারে যেতে হয়। রাজপথে আওয়ামী লীগের অন্যতম ভ্যানগার্ড হিসেবে দাঁড়ায় সংগঠনটি।





প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন নাজমা আক্তার ও অপু উকিল। 
অধ্যাপক অপু উকিল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যুব মহিলা লীগ সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড প্রচারে কাজ করে যাচ্ছে। তাঁরই হাতে গড়া এ সংগঠন আওয়ামী লীগের অন্যতম ভ্যানগার্ড হয়ে থাকবে। 
আজকের এই দিনে সংগঠনের প্রাণশক্তি যুব মহিলা লীগের সর্বস্তরের নেতাকর্মী বোনদের আমি অভিনন্দন জানাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্য শিগগিরই সময় নেয়া হবে বলে জানান তিনি।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিডিও লাইভ দিয়েছেন, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সংগ্রামী সভাপতি সাংসদ সাবিনা আক্তার তুহিন 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages