আসিফ-মৌসুমীর ‘আগুন পানি’ মুক্ত (ভিডিও)-emtv - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, 6 July 2018

আসিফ-মৌসুমীর ‘আগুন পানি’ মুক্ত (ভিডিও)-emtv

একুশে মিডিয়া টিভি ডেস্ক:

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। শুটিং-এর সময় থেকেই ‘আগুন পানি’ মিউজিক ভিডিওটি নিয়ে তুমুল আলোচনা। কারণ এই গানে ডনের ভূমিকায় দেখা যাবে আসিফকে। আর ডনের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী।
নাচ-গান-অ্যাকশনে ভরপুর একটি কাজ। সবমিলে জমজমাট। তাইতো আসিফ আকবর তার ভক্তদের উদ্দেশে বলেছেন যারা আমাকে সিনেমায় নায়ক হিসেবে দেখতে চান। তারা এই ভিডিওটি দেখতে পারেন। একটা ফিল্মি আমেজ পাবেন। 
ভিডিওতে মডেল হয়ে মৌসুমী বেশ আনন্দিত। সঙ্গীতশিল্পী আসিফ তার পছন্দের গায়ক। আর নতুন এই গান ও গল্পটিও বেশ সুন্দর। সেকারণে কাজটি করে ভালো লেগেছে তার। এমনটাই জানিয়েছেন তিনি।   
গল্পে দেখা যায়, একটা গ্রামকে জ্বালিয়ে দিয়ে, হাজার কোটি টাকার প্রজেক্ট রান করাতে চায় একটি বহুজাতিক বিদেশি কোম্পানী। প্রস্তাবটি আসে স্থানীয় এক ডন-এর কাছে। এদিকে তার প্রেমিকা তাকে না জানিয়েই এ্যাডভান্স নিয়ে নেয় কাজটি করার জন্য।
কিন্তু ডন সাফ জানিয়ে দেন, ‘মানুষ পোড়ানো তার কাজ নয়’। প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে প্রেমিকা। প্রেমিকা কি পারবে?  কী হচ্ছে এই গল্পের শেষ পরিনতি?
‘আগুন পানি’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন তরুন মুন্সী। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages