![]() |
রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। এতে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো।
ম্যাচ হারের পর বিষণ্নতার ছাপ ছিল মাচেরানোর চোখেমুখে। বহু কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখেন। পরক্ষণেই মাঠে উপস্থিত অজস্র সমর্থকদের সান্ত্বনা দিয়ে বিদায় অভিবাদন জানান তিনি।
আর্জেন্টিনার জার্সি গায়ে ১৪৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মাচেরানো। লড়াকু হিসেবে সুখ্যাতি ছিল মাচেরানোর। এই ফুটবলার বলেন, বিদায় বলার এখনই সময়। সময় এসেছে বাইরে থেকে দলকে সমর্থন করার। আশা করি, নতুন প্রজন্ম আর্জেন্টিনার জন্য সুনাম বয়ে নিয়ে আসবে।

No comments:
Post a Comment