মার্কিন পণ্যে প্রতিশোধমূলক শূল্ক বসিয়েছে কানাডা-emtv - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 30 June 2018

মার্কিন পণ্যে প্রতিশোধমূলক শূল্ক বসিয়েছে কানাডা-emtv

14.jpg

একুশে মিডিয়া টিভি:
মার্কিন গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক শূল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শূল্ক বসানো অব্যাহত রাখবে। খবর পার্সটুডে'র।

মার্কিন যেসব পণ্যের বিরুদ্ধে কানাডা সরকার এখন প্রতিশোধমূলক শূল্ক বসিয়েছে সেগুলো হলো ফ্লোরিডার কমলা লেবুর জুস এবং ওহাইও’র টমেটো কেচাপ। চলতি মাসে কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন সরকার বড় রকমের শূল্ক বসিয়েছে। এ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল কানাডা সরকার।

এক হাজার ২৬৩ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শূল্ক বসানোর এ  সিদ্ধান্ত আগামীকাল (রোববার) থেকে কার্যকর হবে। জুলাই মাসে আমেরিকার স্বধীনতা দিবস পালিত হবে। এর আগে কানাডা সরকার মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করল।

এ সম্পর্কে হ্যামিল্টনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলান্ড বলেন, 'আমাদের সামনে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়া ছাড়া কোনো পথ নেই এবং আমরা সেটাই করছি। আমরা এ বাণিজ্য যুদ্ধ বাড়াব না আবার আমাদের অবস্থান থেকে সরেও আসব না।' কাডানা ও আমেরিকার মধ্যে বার্ষিক ছয় হাজার ৭৩৯ কোটি ডলারের বাণিজ্য রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages