জিতবে ক্রোয়েশিয়া, জানাল ‘শাহীন’ (ভিডিও)-EMTV - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 12 July 2018

জিতবে ক্রোয়েশিয়া, জানাল ‘শাহীন’ (ভিডিও)-EMTV

ছবি : সংগৃহীত
একুশে মিডিয়া টিভি ডেস্ক:
চলছে বিশ্বকাপের ২১ তম আসর। ইতোমধ্যে শেষ হয়েছে সেমিফাইনাল। এখন বাকি শুধু স্বপ্নের ফাইনাল। যেখানে প্রথমবারের মতো মুখোমুখি হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।
এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১১ জুলাই) রাতে ইংল্যান্ডের মুখোমুখি হয় দলটি। ওই ম্যাচের আগেই ফুটবলপ্রেমীদের ‘টেনশন’ কমাতে এগিয়ে আসে শাহীন নামের একটি জ্যোতিষী উট। ম্যাচের আগেই শাহীন জানায় ম্যাচে জিতবে ক্রোয়েশিয়া। পরে অক্ষরে অক্ষরে মিলে যায় তার ভবিষদ্বাণী।
বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণী। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এই উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না। তবে এবার খেলায় বেশ ভালোই ভবিষ্যদ্বাণী করছে উট শাহীন।
গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। কোয়ার্টার ফাইনালেও প্রায় সবগুলো ম্যাচে সঠিক জয়ী খুঁজে নিয়েছে উট। সেমিফাইনালের দুটি ম্যাচেরই সঠিক জয়ী চিহ্নিত করেছে শাহীণ।
উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট ‘শাহীন’ ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। তাহলে কি ২০০৬ সালের মত এবারও ফাইনাল থেকে খালি হাতে বিদায় নিবে ফ্রান্স? প্রশ্নটা তোলা থাক ফাইনালের জন্যই। একুশে মিডিয়া।
ভিডিও দেখুন:

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages