চমেকে হাসপাতালে রোগী সেজে শিশু চুরি করে পালানো সময়, আটক নারী!--emtv - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, 3 July 2018

চমেকে হাসপাতালে রোগী সেজে শিশু চুরি করে পালানো সময়, আটক নারী!--emtv


একুশে মিডিয়া টিভি, ষ্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে থেকে নাজিফা নামে দুই বছর বয়সী এক শিশু চুরি করে পালানোর সময় ধরা পড়েছে আনোয়ারা বেগম (৪০) নামে এক নারী। পরে আনসার সদস্যরা তাকে পাঁচলাইশ থানা পুলিশকে হস্তান্তর করে। সোমবার দুপুর আড়াইটার দিকে চমেক হাসপাতালের এ ঘটনা ঘটে। ওই শিশু কক্সবাজার জেলার কুতুবদিয়ার সৈয়দপাড়া এলাকায় শাহজাহানের মেয়ে। আর আনোয়ারা সীতাকুণ্ড উপজেলার হাজীপাড়া এলাকায় আবুল হাশেমের স্ত্রী। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, শিশুটির বাবা হাতেনাতে আটক করে ওই চোরকে আমাদের হাতে তুলে দেন। পরে পাঁচলাইশ থানা পুলিশকে আমরা হস্তান্তর করি। এ ব্যাপারে থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শিশুর বাবা শাহাজাহান বলেন, আমার স্ত্রী ঘুমে ছিলেন, আমি বাইরে ছিলাম। ওই সুযোগে রোগী সেজে ওই মহিলা আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ওই মুহূর্তে আমি এসে তাকে ধরে ফেলি। পরে আনসার সদস্যের হাতে তুলে দেই তাকে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages