![]() |
বুধবার ও শুক্রবার (২৭জুন ও ২৯ জুন) রাতে পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতলা গ্রামের মাদক সম্রাজ্ঞী সালেহা ওরফে সালেকা (৪৫) ও তাঁর স্বামী বদিউজ্জামান (৫০) দুই জনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়। অপর দিকে উপজেলার বেহুলার চর গ্রামের মৃত আব্দুল রহিমের পুত্র মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৩), রৌমারী বাজারের পানহাটি থেকে ১৪২ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়।
পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোন্তাছির বিল্লাহ জানান, রৌমারীতে প্রতিদিন মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আটক তিন জনের বিরুদ্ধে থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তিনজনকে বিজ্ঞ আদালতের মাধমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।

No comments:
Post a Comment