শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবে সাংসদ মোস্তাফিজ ভিডি... - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 7 July 2018

শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবে সাংসদ মোস্তাফিজ ভিডি...






একুশে মিডিয়া টিভি, চট্টগ্রামের বাঁশখালী থেকে পাঠানো শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৮ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। তবে এক্ষেত্রে তাদের মধ্যে কোন অনৈক্য নেই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে সকলে কাজ করবেন- এমনটি জানিয়েছেন এই আসনের বর্তমান সংবাদ ও বাঁশখালী উপজেলা  আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরী’র ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত।
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক আয়োজিত স্মরণসভা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম। এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, ‍যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (৭ জুলাই) বাঁশখালী উপজেলাস্থ জলদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 
স্মরণসভায় উপস্থিতির এক অংশ

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages