আমার দোষ, আমি বঙ্গবন্ধুর কথা বলি : ফারুক-একুশে মিডিয়া - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 8 July 2018

আমার দোষ, আমি বঙ্গবন্ধুর কথা বলি : ফারুক-একুশে মিডিয়া

প্রধানমন্ত্রীর কাছ থেকে ‘আজীবন সম্মাননা’ পুরস্কার নিচ্ছেন ফারুক। ছবি: সংগৃহীত
একুশে মিডিয়া ডেস্ক:
১৯৭৫ সালের পর থেকে ১৯বার আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ আমি বঙ্গবন্ধুর কথা বলি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, এটাই আমার দোষ। আমি বলেছিলাম, এটা যদি দোষ হয়, তবে এই দোষ আমি সারাজীবন করতে চাই। বললেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’-খ্যাত অভিনেতা ফারুক।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০১৬’ প্রদান করেন। এ অনুষ্ঠানেই বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ফারুক।
এবছর আজীবন সম্মাননা পেয়েছেন গুণী অভিনয়শিল্পী ফরিদা আক্তার (ববিতা) ও আকবর হোসেন পাঠান (ফারুক)। আজীবন সম্মাননা গ্রহণ করার পর অভিনেতা ফারুক বলেন, ‘আজীবন সম্মাননা এমনিতেই পাওয়া যায় না। এই সম্মান পাবার জন্য অনেক কষ্ট করতে হয়। এই সম্মান আমার একার নয়। এই সম্মান আপনাদের সবার। এই সম্মান সবাইকে উৎসর্গ করলাম।’
তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ। আপনারা বঙ্গবন্ধুর চোখের দিকে তাকাবেন। বঙ্গবন্ধুর ওই চোখ বলে, তোরাই তো এই বাংলাকে সোনার বাংলা বানাবি। বঙ্গবন্ধুর চোখ বলে, এই দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বঙ্গবন্ধুর ওই চোখ বলে, মনে রাখবা এই দেশের মাটিকে ভালোবাসতে হবে।’
নায়ক ফারুক বলেন, ‘আমার কেন জানি মনে হয়, বঙ্গবন্ধুর ওই চোখ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর চোখে বসে গেছে। কেউ এখন আর ফাঁকি দিতে পারবেন না। আমরা চাই সেবক, আমরা শেখ হাসিনাকে বারবার দেখতে চাই। কারণ আমরা শিল্পীরা ভালোবাসা চাই, ভালোবাসা পাই। ’জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি রহমত উল্লাহসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষেরা। সূত্র: আরটিভি অনলাইন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages