বগুড়ায় কাগজের নৌকা ভাসিয়ে নদী রক্ষার দাবিতে শিশু সংগঠন ‘বাবুই’-একুশে মিডিয়া - দৈনিক একুশে

এইমাত্র পাওয়া খবর

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 14 July 2018

বগুড়ায় কাগজের নৌকা ভাসিয়ে নদী রক্ষার দাবিতে শিশু সংগঠন ‘বাবুই’-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, বগুড়া রিপোর্ট:
বগুড়ায় করতোয়া নদী রক্ষার দাবিতে শিশু সংগঠন ‘বাবুই’ এর শিশুরা কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (১৪ জুলাই) সকালে আবহমান বাংলার ঐতিহ্যকে লালন করে বগুড়া করতোয়া নদীর তীরে বসে শিশুদের এক সমাবেশে।
মধু মাসের ফলের স্বাদ নেবার ছলে জরাজীর্ণ করতোয়ায় হাজারো কাগজের নৌকা ভাসিয়ে শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন ‘বাবুই’-এর শিশুরা মনে করিয়ে দিলো মরে যাওয়া নদীকে রক্ষা করার কথা। কাগজের এসব নৌকা কেবল খেলার ছলে ভাসানো নয়। নানা রঙের এই নৌকার মিছিলে রয়েছে হাজার বছরের ইতিহাসের গল্প।

এক সময়ের পালতোলা নৌকার সারি, জেলেদের গান, মালবাহী জাহাজের ইতিকথা মিশে আছে আজকের শিশুদের হাতে বানানো এইসব নৌকা জুড়ে। যে নদী ইতিহাসেও হয়ে আছে কালের স্বাক্ষী সেই করতোয়া আজকের শিশুদের কাছে রুপকথার গল্প। শিশু-কিশোরদের সংগঠন ‘বাবুই’-এর শিশুরা তাদেরও শহরের কোল ঘেঁষে যাওয়া করতোয়া নদীতে প্রাণ ফিরে চায়। বাঙ্গালির প্রাণের উৎসবগুলোতে মিলিত হতে চায় নদী তীরে, নদীকে কেন্দ্র করেই। সেই দাবিতেই বুক ভরা ক্ষোভ নিয়ে আনন্দে মেতেছিলো ওরা মরা নদীর তীরে। মানুষের কোন শ্রেণিভেদ নেই।
পৃথিবীর সকল শিশু সমান অধিকার নিয়ে বেড়ে উঠতে এমনটাই চায় ওরা। আর তাই নদী রক্ষার দাবিতে এই সমাবেশে মিলেছিলো দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুরা একসাথে। অভিভাবকরা তাদের এই আয়োজনে সামিল হয়ে ওদের দিয়েছে সাহস।

আয়োজকরা বলছেন, দখলদারের দৌরাত্ম আর অপরিকল্পিত ব্যবস্থাপনা এবং গুরুত্বহীনা এসবই বলি হয়েছে দেশের অধিকাংশ নদীর মতো বগুড়ার করতোয়াও। মুমূর্ষু এই নদীর বুকে প্রাণের জলধারা বয়ে চলুক, শিশুরা বেড়ে উঠুক নদীর নির্মলতায় এমন প্রত্যাশা থেকেই শিশুপরিবারের অনাথ শিশু ও বাবুইয়ের শিশুদের সাথে নিয়ে নদী তীরেই মধুমাসের ফল উৎসব আর কাগজের নৌকা ভাসিয়ে শিশুদের ভাষায় এই প্রতিবাদের আয়োজন। শিশু-কিশোরদের নদীর প্রতি ভালোবাসা প্রকাশের এই অভিনব সমাবেশ ফেলে আসা কৈশোরের নানা স্মৃতি হয়তো মনে করিয়ে দেবে অনেককে। আর সে আনন্দের স্পর্শটুকু আজকের শিশুদের উপহার দিকে মন কাঁদবে কারো কারো।
শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন ‘বাবুই’ এর শিশু শিল্পী তরী, তিবাহ্, মিহিম, দিহিম, জারা, কথা, গল্প, বুশরা, তুর্য, আর্য্য, ঐশ্বর্য, জোসিও, নাজাফারিন, সংলাপসহ আরো শিশুরা করতোয়াকে দেখতে চায় মায়ের কাছে শোনা গল্পের মতো স্রোতস্বিনী , দেখতে চায় নদীতে পাল তোলা নৌকা।

মধুমাসের নানা ফলের সাথে পরিচিতি, স্বাদ গ্রহণ, সাংস্কৃতিক আয়োজন আর নদী রক্ষার দাবিতে কাগজের নৌকা ভাসানো সবই হয়েছে ‘বাবুই’এ এই “ভরা নদীর তীরে বেড়ে উঠুক আমার শৈশব”- আয়োজনে। বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, মুক্তিযোদ্ধা ডা: আরশাদ সাইদ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বাবুই এর পরিচালক রাকিবুল হাসান জুয়েল, পরিচালনা পর্ষদের সদস্য অলোক পাল, ফারজানা নাইম কান্তা, রবিউল আলম বাবু, সমন্বয়ক পলাশসহ জেলার বিশিষ্টজনেরা শিশুদের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages